1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় কৃষক হত্যার দায়ে চেয়ারম্যানসহ ৩৩ জনের  নামে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১৪ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি //

কুমিল্লার মনোহরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ তার ৩৩ সহযোগীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারী) রাতে বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় এ মামলা করেন নিহতের স্ত্রী শাহানারা বেগম।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।তবে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে- বাংলাদেশ জার্নাল কে বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির।
তিনি জানান সোমবার রাতে নিহত অযিউল্লাহর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে লক্ষণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী ও সাত সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা করেন। মামলার স্বার্থে বাকী আসাসিদের নাম উল্লেখ করা যাচ্ছে না।

এদিকে নিহত কৃষক অযিউল্লাহর মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়।

উল্লেখ্য, সরকারি কর্মসূচির আওতায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মড়হ গ্রামে একটি রাস্তা সম্প্রসারণের কাজ করা হচ্ছে। সোমবার সকালে মড়হ গ্রামের রাস্তা পরিদর্শনে আসেন চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়নের ট্যাগ অফিসার।

এ সময় অজিউল্লাহ ও তার ছেলে মহাসিন রাস্তার কাজে বাধা দেন। তাদের জমি থেকে রাস্তার মাটি বেশি কাটা নিয়ে চেয়ারম্যান ও অজিউল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় চেয়ারম্যানসহ কয়েকজন যুবক অজিউল্লাহর তলপেটে লাথি, চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করলে তার রক্তক্ষরণ শুরু হয় বলে জানা যায়।

পরে স্বজনরা এগিয়ে এসে দ্রুত অজিউল্লাহকে মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল