1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন

চৌদ্দগ্রামের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৯ বার দেখা হয়েছে
চৌদ্দগ্রাম- কুমিল্লা প্রতিনিধি //
কুমিল্লার চৌদ্দগ্রামে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১২জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন-কাশিনগর ইউনিয়ন চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া, গুনবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।

সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ (ডিডিএলজি) শওকত আকবর। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইদুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য জেলা প্রশাসক কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন