1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মুরাদনগরে নির্বাচনী সহিংসতায় ২৫ স্থানে ৫ পুলিশ সদস্যসহ আহত ১০১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনের জের ধরে ২৪টি স্থানে সংঘর্ষ, হামলা, লুটপাটের ঘটনা ঘটছে। গত দুই দিনে উপজেলার সাহেবনগর, রামচন্দ্রপুর, শ্রীরামপুর, গাইটুলি, কাজিয়াতল, নবীপুর, রায়তলা, লক্ষিপুর, মোস্তফাপুর, দেওড়া, বাখরাবাদ, ভূবনঘর, ধামঘর, কৃষ্ণপুর, বেনীখোলা, বাখরনগর, আছানপুর, জাহাপুর, দক্ষিণ দিঘলদী, কামাল্লা, যাত্রাপুর, কৈজুরী, পাঁচপুকুরিয়া ও কোদালকাটা এলাকায় এই সকল সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় নারী পুরুষসহ প্রায় ১০১জন আহত হয়েছে। এদের মধ্যে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০জন ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১জনকে চিকিৎসা দেয়া হয়।
এছাড়াও উপজেলার পরমতলা ৬নং ওয়ার্ড এলাকায় ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের দুইটি গাড়ি ভাংচুর করে স্থানীয়রা। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষন করা হলে পরমতলা গ্রামের আলাউদ্দিন মুন্সি (২২) ও তানজিম মুন্সি (২৫) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আতংকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজমুল আলম জানান, নির্বাচনী পরবর্তী সহিংসতায় ৮০জন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের গাড়ি ভাংচুরের ঘটনায় ১০জনকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন স্থানের মারামারি ঘটনায় এখন পর্যন্ত ৩টি লিখিত অভিযোগ পেয়েছি। সকল অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিটি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা