1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে

মুরাদনগরে জাগ্রত সিক্সটিন সংগঠনের সহায়তায় দোকান পেল ইউনুস মিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪০৮ বার দেখা হয়েছে
মুরাদনগর,কুমিল্লা,প্রতিনিধি//
কুমিল্লার মুরাদনগর থানাধীন ভাগলপুর গ্রামের বাসিন্দা। দারিদ্রতার কাছে হার মানতে চাননি কখনো, আবাদযোগ্য কোনো জমি নেই, ছোট্ট একটি কুঠিরে বাবা-মা ও পাঁচ সন্তান নিয়ে তার বসবাস এই কুঠিরেই তার রয়েছে ছোট্ট একটি দোকান যা দিয়ে তিনি দিনাতিপাত করছেন।
শুক্রবার ( ২১ শে জানুয়ারি ) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে জাগ্রত সিক্সটিন সংগঠন। ইউনুস স্টোর নামে মুদি দোকান উপহার দেন।
এই অসহায় মানুষের আর্তচিৎকার হয়তো কেউ দেখে না, দেখেনা তাদের দুঃখ দুর্দশার বেদনাদায়ক কষ্ট। আমাদের সমাজে এমন অনেক মানুষ নিরবে নিভৃতে কাঁদছে! তাদের কান্নার শব্দও কেউ শোনেনা। এমনই একজন মানুষ ইউনুস মিয়া যার কান্নার আওয়াজ কেউ শোনেনি বলে শত কষ্ট দূর্দশা নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তিনি।
তার কষ্টের অংশিদার হতে দেশ-বিদেশ থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের ঐকান্তিক সহযোগিতায় জাগ্রত সিক্সটিন ইউনুস মিয়ার জন্য একটি মুদি দোকান তৈরি করে দেওয়ার উদ্যোগ নেন এতে করে যদি তার ভাগ্যের পরিবর্তন হয়।
মুদি দোকানের যাবতীয় মালামালসহ দোকানটি সাজিয়ে দেন জাগ্রত সিক্সটিন এর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন জাগ্রত সিক্সটিন সংগঠন এর প্রতিষ্ঠাতাও সভাপতি মোঃরাশেদুল আলম (রাশেদ),সহসভাপতি মিজানুর রহমান ভূঁইয়া,দপ্তর সম্পাদক আনিছুর রহমান মীর, সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা,প্রবাসী আলমগীর,আমীর হোসেন,আক্তার ভূঁইয়া সোহেল ভূঁইয়া,নূর জামান,রিমন ভূঁইয়া,লিছান ভূঁইয়া,সাইদুল মোল্লা,সাজ্জাদ ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ