1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লার দেবীদ্বারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের হাপুরখাড়া এলাকায় ৯নং বিটে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারি বিট অফিসার এএসআই মোঃ শাহাদাৎ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবির, বিট অফিসার এসআই মোঃ সালাউদ্দিন শামীম।

এছাড়াও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুল ইসলাম মান্নান, ১নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির সহ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের বর্তমান ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী গন।

উক্ত মতবিনিময় সভায় ওসি মোঃ আরিফুর রহমান, নির্বাচনে যেন কোনো সহিংসতা না হয় সকলে যেন বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে সেই লক্ষ্যে। দু’জন চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান ও সম্ভাব্য মেম্বার প্রার্থীগণকে একত্রে মিলিত করে দেন।

এসময় তিনি দেবীদ্বারে চুরি-ডাকাতি দস্যুতা ধর্ষণ- গণধর্ষণ, মাদক ব্যবসা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের সাথে একত্রে কাজ করে সহযোগিতার জন্য এলাকার বিভিন্ন পেশা/শ্রেণীর মানুষ ও সুশীল সমাজের প্রতি আহবান জানান। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অস্থিতিশীল ও সহিংস ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক থাকার আহবান করেন এবং জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, জয়-পরাজয় নির্বাচনের অংশ। এ নিয়ে কোন ধরনের সহিংসতা/বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যারা সহিংসতা ঘটানোর চেষ্টা করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা