1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় ইউপি নির্বাচনে সাংবাদিকদের ভোট কেন্দ্র ছাড়তে বললো এসআই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৯ বার দেখা হয়েছে

মোঃতরিকুল ইসলাম তরুন কুমিল্লা //

চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে নির্দেশ দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)চিরঞ্জীব । এক পর্যায়ে তিনি বলছেন, কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করা হবে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ চলাকালে জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা আনেয়ারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই এসআইয়ের নাম চিরঞ্জীব বড়ুয়া। তিনি কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

ওই কেন্দ্রে থাকা কুমিল্লার অন্তত তিনজন সাংবাদিক জানান, সকাল ৯টার দিকে আমরা ওই কেন্দ্রে গিয়ে দেখতে পাই বিভিন্ন অনিয়মের মধ্যে ভোটগ্রহণ চলছে। এ সময় একাধিক পুরুষ ও নারী প্রার্থী কেন্দ্রে পুলিশের সহযোগিতায় জালভোট চলছে বলে অভিযোগ করেন। এমন সময়ে এসআই চিরঞ্জীব সাংবাদিকদের দিকে তেড়ে এসে সকল সাংবাদিককে কেন্দ্র ছাড়তে বলেন। এ সময় সাংবাদিকরা বলেন- আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করছি, আপনার কথায় কেন্দ্র ছাড়বো কেন। আর সাংবাদিকরা কেন্দ্রে থাকলে আপনার সমস্যা কী? এরপর অভিযুক্ত ওই এসআই তার সঙ্গীও ফোর্সদের ডেকে বলেন- সাংবাদিকদের আটক করো। পরে বিষয়টি কুমিল্লার পুলিশ সুপারকে জানালে তিনি এসআই চিরঞ্জীবকে শান্ত করেন।

এ সময় এসআই চিরঞ্জীব বলে উঠেন, আমি এসপি সাহেবের ডিউটি করছি, নির্বচান কমিশনের নির্দেশনা মানার সময় নেই। এছাড়া সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করেন তিনি।

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ বলেন, এখন ভোটগ্রহণ চলছে, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। ভোটগ্রহণের পরে বিষয়টি দেখবো।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.মঞ্জুরুল আলম বলেন, আজকে তিনি (এসআই) নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছেন। দায়িত্বে থেকে তাঁর এমন কথা বলার কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩