1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা করলে জেলখানা খালি আছে- মতবিনিময় সভায় জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে
নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লার নির্বাচনে বিশৃঙ্খলা করলে জেলখানা খালি আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। তিনি বলেছেন,এদিক সেদিক ঘুরে লাভ নেই। সরকারের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ দিচ্ছি, আগামী ২৬ ডিসেম্বর (চতুর্থ ধাপে) চৌদ্দগ্রামে ১২ ইউনিয়নে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। নির্বাচনের আগে ও পরে এবং ভোটের দিন মহাসড়কে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনকে সামনে রেখে রবিবার (১২ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা হল রুমে প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন,আপনি চেয়ারম্যান হিসেবে পাস করলেন কী করলেন না এতে আমার কিছু যায় আসে না। আমার উদ্দেশ্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। যাদের রক্ত গরuম তারা ঠান্ডা হয়ে যান। বিশৃঙ্খলা করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘নির্বাচন হচ্ছে একটি কৃত্রিম খেলা। এ খেলায় কেউ কেউ নিজেদের মতো করে জয়ের চেষ্টা করে। ইতোমধ্যে জেলার কয়েকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি আমার বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি। পুলিশের অবস্থা জিরো টলারেন্স। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়। আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। বছরের ৩৬৫ দিনের একটি দিন আপনার জন্য বাকি ৩৬৪ দিন পুলিশের জন্য।
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, অহেতুক কোনও প্রার্থী থানার আশপাশে ঘোরাঘুরি করবেন না। আপনার কিছু বলার থাকলে ওসির কাছে লিখিতভাবে জানাবেন। প্রশাসন জাল পেতে রেখেছে, সেই জালে ধরা পড়লে খবর আছে। হুন্ডা আর গুণ্ডা মার্কা নির্বাচনে হবে না। চৌদ্দগ্রামে হবে একটি রক্তপাতহীন নির্বাচন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩