1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ চার মাদককারবারী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫১৩ বার দেখা হয়েছে
নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে পৃথক তিনটি অভিযানে ৬০ কেজি গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ চারজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুইটি মোটর সাইকে২ল জব্দ করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বৃহস্পতিবার ভোরে জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৫৪ কেজি গাঁজা ও ৫০ বোতল স্কাফ সিরাপসহ আল আমিন খন্দকার (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করে র‌্যবা। সে জেলার কোতয়ালী থানার গাজীপুর (কোটেরবেড়ী) গ্রামের আব্দুল খায়ের খন্দকারের ছেলে।
পৃথক অন্য একটি অভিযানে বৃহস্পতিবার সকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করে ব্যাব। আটককৃতরা হলোঃ জেলার বুড়িচং থানার গাজীপুর (নোয়াপাড়া) গ্রামের আব্দুল কাসেম এর ছেলে রবিন চৌধুরী ইমন (২৮) এবং ২। জেলার কোতয়ালী থানার রেইসকোর্স গ্রামের ফারুক ইসলাম এর ছেলে ফাইজুল ইসলাম @ সুচী (২৯)।
অভিযানে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে বৃহস্পতিবার সকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ৭০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মোঃসোহান হাসান (৩০) নামে এক মাদককারবারীকে আটক করে র‌্যবা। সে যশোর জেলার মনিরামপুর থানার মনোহরপুর গ্রামের মোঃ মতিয়ার রহমান এর ছেলে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল