1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে পঙ্গু সামসুল পেলেন নতুন ঘর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে কয়েকজন তরুণদের নিয়ে গড়ে উঠা সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সিক্সটিন এর উদ্যোগে এক অসহায় পঙ্গুকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলার পরমতলা গ্রামে পঙ্গু সামসুলের হাতে উপহার হিসেবে ঘরের চাবি বুঝিয়ে দেয় সংগঠনের সদস্যরা।
জানা যায়, পঙ্গু সামসুল উপজেলার পরমতলা গ্রামের বাসিন্দা। দুই মেয়ে ও স্ত্রী কে নিয়ে একটি বাঁশের বেড়ার ছোট্ট ঘরে তাদের বাস। প্রতিবছর বর্ষা আসলেই মেরামত করতে হয় জরাজীর্ণ ঘরটি। সে পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি হলেও পঙ্গুত্বের কারনে কোন আয় রোজগার নেই। স্ত্রী মানুষের বাসায় কাজ করে কোন রকম সংসার চালাচ্ছে। একটি ঘরের জন্য জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছেন বহুবার। উপায় না পেয়ে দ্বারস্থ হন সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সিক্সটিন টিমের কাছে। তার এই অসহাত্বের কথা জানতে পেরে তাৎক্ষনিক তাকে নতুন ঘর তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নেয় সংগঠনটি । সংগঠনটির উপদেষ্টা আক্তারুজ্জামান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লার নেতৃত্বে সংগঠনের সদস্যরা মাত্র কয়েকদিনের নিরলস পরিশ্রমে সামসুলের বাড়িতে নতুন ঘরের কাজ সমাপ্ত করে । শনবিার সকালে আনুষ্ঠানিকভাবে সামসুলের হাতে নতুন ঘরের চাবিটি তুলে দেন সংগঠনটির সভাপতি রাশেদুল আলম রাশেদসহ অন্যান্য সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মোল্লা, সদস্য মোঃ জাকারিয়া, মোঃ সাইফুল ইসলাম, আলমগীর হোসেন (সুমন), ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, মো: সোহেল মিয়া, সিহাব হোসেন, মোঃ ছাইদুল মোল্লা, ছাইফুল ইসলাম, সাজ্জাদ ভূইয়া, রিমন ভূইয়া, মোঃ লিছান ভূইয়া, মোঃ মেহেদি হাসান, মোঃ রিয়াদ প্রমুখ।
প্রসঙ্গত, সংগঠনটি করোনা কালেও বিভিন্ন অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন সময়ে অসহায়দের ঘর প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল