1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে ডাক নৈশ প্রহরীর অফিসকক্ষে ঘুমন্ত অবস্থায় মৃত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ বার দেখা হয়েছে

(কুমিল্লা)প্রতিনিধি //

কুমিল্লার দেবীদ্বারে ডাক বিভাগের নৈশ প্রহরীর মরদেহ ঘুমন্ত অবস্থায় অফিস কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মারুফ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাক বিভাগের নৈশ প্রহরী মোসলেম মোল্লা(৫৮)’র মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
দেবীদ্বার ডাক বিভাগের নৈশপ্রহরী নিহত মোসলেম মোল্লা পৌর এলাকার বড়আলমপুর(দেবীদ্বার) গ্রামের মৃত: করম আলীর পুত্র, তিনি ৪পুত্র ও ১কণ্যা সন্তানের জনক। প্রায় ১০বছর ধরে উক্ত ডাক বিভাগে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, তার স্বামী গত রাত ৯টায় খাবার শেষে নৈশ প্রহরীর দায়িত্ব পালনে পোষ্ট অফিসে আসেন। সকাল ১০টা পর্যন্ত নাস্তা খেতে বাড়িতে না আসায় অফিসে খোঁজ নিতে এসে দেখেন পোষ্ট অফিসের দক্ষিণ পাশের গেইট খোলা, অফিসের ভেতরে মেঝেতে উত্তর দিকে মাথা রেখে এবং পশ্চিমমূখী অবস্থায় মাথা গুঁজে ঘূমন্ত অবস্থায় মরে পড়ে আছেন।
নিহতের পুত্র ট্রাক্টর ও মাটি কাটার শ্রমিক মোঃ সোহাগ মোল্লা ও মোঃ ইউনুছ মোল্লা জানান, তার বাবাকে হত্যা করা হয়েছে। গতরাতে এক সাথে খাবার খেয়েছেন, আজ এসে দেখেন অফিসে মৃতাবস্থায় পড়ে আছেন। দুষ্কৃতিকারীরা তাকে অফিসের কিছু নিতে এসে হত্যা করে ফেলেগেছে। তা না হলে অফিসের দরজা খোলা ছিল কেন ?
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মারুফ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে অফিসের ভেতরেও তেমন কোন আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে আরো তদন্ত এবং লাশের ময়নাতন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত বলা যাবে। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল