1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

বড়শিতে ধরা পড়া ৪৩ কেজির ব্ল্যাক কার্প মাছটি উপহার দিলেন- এমপিকে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে এক ব্যবসায়ীর বড়শিতে সাড়ে ৪৩ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প প্রজাতির মাছ ধরা পড়েছে। এ খবর মুহূর্তের মধ্যে নগরজুড়ে ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
গতকাল (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের কাপড় ব্যবসায়ী ও মুনসেফ বাড়ির বাসন্দিা মো. জায়েদ উল্লাহ রিপনের বড়শিতে মাছটি ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী জায়েদ উল্লাহ রিপন সন্ধ্যায় ধর্মসাগরে শখের বসে বড়শি ফেলেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ তার বড়শির ছিপে মাছটি ধরা পড়ে। পরে পানি থেকে তুলে দেখতে পান বিশাল আকৃতির একটি ব্ল্যাক কার্প মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৪৩ কেজি ৬০০ গ্রাম।
খবর পেয়ে মাছটি দেখতে যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে ব্যবসায়ী রিপন খুশি হয়ে এমপি বাহারকে মাছটি উপহার দেন।

ব্যবসায়ী জায়েদ উল্লাহ রিপন  বলেন, ধর্মসাগর দীঘিটি আমরা কয়েকজন মিলে লিজ নিয়ে মাছ চাষ করছি। শখের বসে সন্ধ্যা ৭টার দিকে দীঘির পশ্চিমপাড়ে বসে বড়শি ফেলি। এতে একে একে পাঁচটি মাছ ধরা পড়ে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ ছিপটি খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে দেখি বিশাল আকৃতির ব্ল্যাক কার্প মাছ ধরা পড়েছে। পরে আমাদের প্রিয় নেতা বাহাউদ্দিন বাহার এমপিকে মাছটি উপহার হিসেবে দেই। এতে আমি মহা খুশি।
সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা শহরে অনেক দীঘি আছে। তার মধ্যে ধর্মসাগর ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় দীঘি। সেখানে বড় মাছ ধরাপড়ার খবরে আমি ছুটে যায় দেখতে। এ দীঘিতে আরও বড় মাছ আছে বলে আমার ধারণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল