1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কাউন্সিলর সোহেলসহ জোড়া  হত্যা: শাস্তির দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৪ বার দেখা হয়েছে
নেকবর হোসেন- কুমিল্লা প্রতিনিধি //

কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।
নগরীর সুজানগর ও পাথুরিয়াপাড়াবাসীর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঝাড়ু মিছিলে অংশগ্রহণকারীদের দাবি ছিল, যারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাদের যেন এলাকায় কবর দেয়া না হয়। এ ছাড়া মামলার ১ ও ২ নম্বর এজহারনামীয় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়।
কাউন্সিলর সোহেলের ঘনিষ্ঠজন হাবিবুর রহমান হাবীব বলেন, ‘আমরা চাই মামলার সকল আসামি গ্রেপ্তার হোক। তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক।’
ঝাড়ু মিছিলে অংশগ্রহণকারী সুজানগর এলাকার খাদিজা বেগম বলেন, ‘এখনো প্রধান আসামি ধরা পড়েনি। আমরা চাই সবাই শাস্তি পাক।’
কাউন্সিলর সোহেলের বড় মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দা সিদরাতুল মুনতাহা ছোয়া বলেন, ‘প্রতি রাতে বাবার মাথায় তেল দিয়ে দিতাম। বাবা বলতেন আমরা দুই মেয়ে বাবার চোখের মণি। আজ ৮ দিন হলো বাবা নেই। আমি চাই আমার বাবার হত্যা মামলার মূল আসামিদের শাস্তি হোক।’
কাউন্সিলর সোহেলের ছোট মেয়ে সৈয়দা মিফতাহুল জান্নাত মাহি বলেন, ‘৭ জন আসামি ধরা পড়েছে। যে শাহ আলমের নেতৃত্বে আমার বাবাকে খুন করা হয়েছে আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক।’
নিহত কাউন্সিলর সৈয়দ সোহেলের স্ত্রী রুনা বেগম বলেন, ‘পুলিশের প্রতি আমার আস্থা আছে। তবে দুইজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এই খবরেও আমি ও আমার সন্তানরা খুশি হতে পারিনি। মামলার ১ ও ২ নম্বর এজাহার নামীয় আসামি গ্রেপ্তার হয়নি। আমি চাই তাদের গ্রেপ্তার ও কঠিন বিচার হোক।’
গত ২২ নভেম্বর বিকেলে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় কাউন্সিলর সৈয়দ সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জন নামে ও ১০-১২ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা করেন।
পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। দুইজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল