1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

পরীক্ষার হলে মা, কোলে সন্তান নিয়ে বাইরে দাড়িয়ে স্কাউট কর্মী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি :

মা পরীক্ষা দিচ্ছেন ভেতরে।হলের বাইরে শৃঙ্খলার দ্বায়িত্বে থাকা রোভার স্কাউটের দুই কর্মী দাড়ি আছেন সেই মায়ের সন্তান কোলে নিয়ে।
মঙ্গলবার (২৩ নভেম্বর)  দুপুরে নরসিংদী সরকারি কলেজে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেন নরসিংদী সরকারি কলেজ রোভারের সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম সাদী ।

বাচ্চা নিয়ে দাড়িয়ে থাকা স্কাউট কর্মী দুজন রোভার স্কাউট নরসিংদী সরকারি কলেজ ইউনিটের মো: ইয়াসিন ও সুমাইয়া ইসলাম জ্যোতি । অন্যদিকে, শিশুটির পরীক্ষার্থী মায়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা যায়,  মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিলো । এসময় ছোট কোলের বাচ্চা নিয়েই পরীক্ষায় অংশ নিতে আসে এক মা । শিশুটিকে এক বৃদ্ধার কাছে রেখে মা চলে যান ভেতরে পরীক্ষার হলে । মা কে না পেয়ে শিশুর কান্না কোনোভাবেই থামছিলোনা।  বিষয়টি শৃঙ্খলার দ্বায়িত্বে থাকা রোভার স্কাউট নরসিংদী সরকারি কলেজ শাখার কর্মীদের নজরে এলে দুজন কর্মী গিয়ে সহায়তা করে এবং পরীক্ষা শেষ হওয়া  পর্যন্ত দুজন মিলে বাচ্চাটাকে কোলে করে রাখে।

রোভার স্কাউট সদস্য মো:ইয়াসিন মিয়া বলেন,  আমাদের গেইটে ডিউটি ছিলো সকাল সাড়ে নয়টা পর্যন্ত । ডিউটি শেষ করে চলে আসবো তখন বাচ্চার এই দৃশ্য দেখে আর আসিনি। আমি আর জ্যোতি মিলে বাচ্চাটকে শান্ত রাখার চেষ্টা করি এবং ঘুম পাড়াই  এবং দুপুর পর্যন্ত কোলে করে রাখি।

রোভার কর্মী সুমাইয়া ইসলাম জ্যোতি বলেন, বাচ্চাটার সাথে একটা বৃদ্ধ মহিলা ছিলো ।  এমনিতেও মহিলাটা  বৃদ্ধ,  তার ওপর বাচ্চাটাও যন্ত্রনা করতেছিলো ।  তখন আমি কোলো নেই, ঘুম পাড়ানোর চেষ্টা করি ।  এক পর্যায়ে আমি আর ইয়াসিন মিলে পুরো সময়টাই বাচ্চাটাকে কোলে রাখি । যদিও আমাদের ডিউটি শেষ আরও আগেই হয়েছিলো।

নরসিংদী সরকারি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক, নরসিংদী জেলা রোভার স্কাউটের সস্পাদক ও  রোভার স্কাউট নরসিংদী সরকারি কলেজের ইউনিট লিডার আবুল খায়ের সরকার বলেন,  শুধু এই পরীক্ষার সময় না। করোনার সময়ও লকডাউন বাস্তবায়নে স্কাউট সদস্যরা কাজ করেছে বেশ শৃঙ্খলার সাথে ।এছাড়া সামাজিক সচেতনতার বিষয়েও আমাদের টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।  আজকের বিষয়টিও বেশ আনন্দদায়ক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল