1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর মতলবে প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪০০ বার দেখা হয়েছে

মো: সাজ্জাদ,মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি //

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সোমবার (৮ নভেম্বর) সকালে
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার পরিচালনায়   সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু বাবু, মতলব উত্তর উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ষাটনল জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পুজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আখতার হোসেন খান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকার যথাযথ তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, যারা দেশের উন্নয়ন চায় না, সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে জঘন্য এ সকল কর্মকাণ্ডে জড়িত।  এরা দেশের শত্রু, জাতির শত্রু। এদেরকে সরকার কোনোভাবেই ছাড় দেবে না। এদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলেই আজকে বাংলাদেশ বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত