1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

(দেবীদ্বার -কুমিল্লা) প্রতিনিধি //

দেবীদ্বারের প্রবীণ রাজনীতিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ছাত্রইউনিয়ন নেতা, ঢাকাস্থ দেবীদ্বার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মোরশেদ আলম’র নেতৃত্বে একদল বিয়োগল বাদকের করুণ সূরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালে সালাম প্রদর্শন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় ঢাকা পিসি হাসপাল প্রাঙ্গনে। এসময় কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ব্যাসায়ী, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার লোকজন জানাযায় অংশগ্রহন করেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার’র দ্বিতীয় জানাযার পূর্বে মরহুমের জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্ত রাখেন, প্রবীণ শিক্ষক ন্যাপ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া, প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট গোলাম ফারুক, সচিব (অবঃ) আব্দুল হান্নান, যুগ্ম সচিব আব্দুল মান্নান ইলিয়াস, মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, ড. একেএম ফারুক, মরহুমের পুত্র ডাঃ ইমন বাশার, কুমিল্লা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী আবুল কাসেম চেয়ারম্যান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, অবসরপ্রাপ্ত ভ‚মি কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দত্ত, আলী হোসেন মন্টু, অলিউর রহমান, এলাহাবাদ আদর্শ কলেজ’র অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম সরকার, ভিপি এনামুল হক ভ‚ঁইয়া হেলাল, ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিক, যুবলীগ নেতা মোঃ নুরুল আমিন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মোঃ সোহেল আহমেদ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ব্যাসায়ী, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার লোকজন জানাযায় অংশগ্রহন করেন।

মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য তিনি হঠাৎ অসুস্থ্য হলে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসাসেবা দেন, পরে পিসি হাসপাতালে স্থানান্তরিত করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত