1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৯ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক //
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন চান্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিনও ০২ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেন্সিডিলসহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি থানার ডুমুরিয়া চান্দপুর গ্রামের হাসান আলীর ছেলে খোরশেদ আলম সুমন (৩৯)। প্রাথমিক অনুসন্ধান ও গেস্খফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়- বিগত দুই-তিন বছর পূর্বে তার প্রতিবেশীদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাহার সাথে মারামারি সংক্রান্ত ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।
উক্ত ঘটনার পর থেকেই গ্রেফতারকৃত আসামী খোরশেদ আলম সুমন (৩৯) অনুধাবন করে যে, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয় যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করে বলে জানান। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ পরিচালক সাকিব হোসেন জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল