1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

সাতক্ষীরায় ১০ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ বার দেখা হয়েছে
 (সাতক্ষীরা) প্রতিনিধি //
সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টিকেট গ্রামের তারেক মণ্ডলের বাগান থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী সাতক্ষীরা সদর উপজেলার গাভা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। গাভা হাইস্কুলের সহকারী শিক্ষক দীপঙ্কর বিশ্বাস বলেন, ওই ছাত্রী বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারণা করা হচ্ছে, কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী তারেক মণ্ডলের বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, পার্শ্ববর্তী এলাকার শিবু মণ্ডলের ছেলে পার্থ মণ্ডল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। তিনিই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন। এ ঘটনায় বখাটে পার্থ মণ্ডলের সঙ্গে আরও অনেকে জড়িত বলে ধারণা নিহতের পরিবারের। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল