1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

কুমিল্লায় আগুনে পুড়ে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচংয়ে বসতঘরে আগুনে পুড়ে আলাউদ্দিন (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় বাকশীমূল ইউনিয়নের খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। অটোরিকশা চালক মমিনের ছেলে আলাউদ্দিন। স্থানীয় মেম্বার ফয়েজ আহম্মেদ জানান, আলাউদ্দিনের মানসিক সমস্যা ছিল। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এ সময় তাকে উদ্ধার করতে গেলে মামুন নামে এক যুবক দগ্ধ হয়। বুড়িচং ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের একটি কক্ষ থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে মৃতের মা ছাড়া কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে দুইটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ