1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ভেল জাল তুলতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যু দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪ দাউদকান্দিতে প্রাইভেটকার জব্দ, ১০০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম,নোটিশের পর নির্দেশনা না মানলে অপসারণ দেবীদ্বারে ডেঙ্গু জ্বরে এক ব‍্যবসায়ির মৃত‍্যু ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে
কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে  এক রাতেই আটক ৬২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা জুড়ে কিশোর গ্যাং প্রতিরোধে চালানো এক বিশেষ একযোগ অভিযানে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় সামাজিক পরিবেশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এর প্রেক্ষিতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশে ১৮টি থানা এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ প্রতিটি থানা এলাকার বখাটে অধ্যুষিত ও চিহ্নিত স্থানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন। অভিযানের অংশ হিসেবে কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে সবচেয়ে বেশি সংখ্যক কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান। তিনি জানান, আটককৃতদের বিষয়ে পূর্বের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, জেলাজুড়ে অভিযানের মধ্যে কুমিল্লার দাউদকান্দি থানায় হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। রাত ৯টার দিকে কিশোর গ্যাং সন্দেহে আটককৃতদের ছাড়িয়ে নিতে স্বজনেরা থানায় এসে বিশৃঙ্খলা তৈরি করে এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েকজন পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিটের একটি ভিডিওতে আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা ও উত্তেজনার দৃশ্য দেখা যায়। গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম কিশোর গ্যাংয়ের হামলায় মর্মান্তিকভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে উঠতি বয়সের কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য রুখতে তীব্র জনদাবি ওঠে। মূলত সেই হত্যাকাণ্ডের জের ধরেই জেলা পুলিশ এই বৃহৎ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ভেল জাল তুলতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যুদাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪দাউদকান্দিতে প্রাইভেটকার জব্দ, ১০০ কেজি গাঁজা উদ্ধারকুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম,নোটিশের পর নির্দেশনা না মানলে অপসারণদেবীদ্বারে ডেঙ্গু জ্বরে এক ব‍্যবসায়ির মৃত‍্যুফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা