1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ

দাউদকান্দিতে প্রাইভেটকার জব্দ, ১০০ কেজি গাঁজা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে একটি পুরাতন প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।  বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। চালক গাড়িটি থামিয়ে দ্রুত নেমে দৌড়ে কৌশলে পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ