1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহকে বিএনপির সতর্কবার্তা, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহকে বিএনপির সতর্কবার্তা, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি!
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

হাসনাত আব্দুল্লাহ কে কুমিল্লা দেবীদ্বার উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে কড়া হুশিয়ারি সতর্কবার্তা দেওয়া হয়েছে। কুমিল্লা -৪ (দেবীদ্বার)আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠন
হাসনাত আব্দুল্লাহ কে উদ্দেশ্য করে বলা হয়েছে, সম্প্রতিক রাজনৈতিক বক্তব্য সংযত ও শালীনতা বজায় রাখতে হবে এবং পরিস্থিতি ঘোলাটে করার মত কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
বুধবার ( ১৫ জুলাই) রাতে দেবীদ্বার উপজেলা বিএনপির দলীয় প্যাডে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর চেস্টা করছে। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করা হয়। এতে অভিযোগ করে বলা হয়, কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি শিক্ষামন্ত্রী কে নিয়ে অশালীন ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক সৌজন্যেবোধের পরিপন্থী। বিএনপি পক্ষ থেকে তাকে সংযত ভাষায় বক্তব্য দেওয়া আহবান জানিয়ে বলা হয়, যৌক্তিক সমালোচনা গ্রহণ যোগ্য হলেও রাজনৈতিক শালীনতা বজায় রাখা সকলের দ্বায়িত্ব। অন্যথায় বিএনপির পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এ প্রেস বিজ্ঞপ্তিতে হাসনাত আব্দুল্লাহকে অতিকথন ও অতিরঞ্জিত বক্তব্য পরিহারেরও আহবান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন বলেন-‘আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এরপরও কুমিল্লা- ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেস্টা করেছেন। আমরা তার কাছ থেকে দ্বায়িত্ববোধ ও সৌজন্যেমূলক আচরন প্রত্যাশা করি। এর ব্যত্যয় ঘটলে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মোঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ