1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবীদ্বারে অবৈধ দুই ইটভাটাকে উচ্ছেদ ও জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৩৩ বার দেখা হয়েছে
দেবীদ্বারে অবৈধ দুই ইটভাটাকে উচ্ছেদ ও জরিমানা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বারে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ ও জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চন্দনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা যায়,পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকসকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। পরে ফাইভ স্টার ব্রিকসেও একই আইনের আওতায় আরও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের চিমনি ভেঙে দেওয়া হয়। উভয় ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার একটি দল উপস্থিত ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, “পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা