1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৫১ বার দেখা হয়েছে
কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নিজস্ব প্রতিবেদক 

ডিএমপি গুলশান ডিভিশন ট্রাফিকের ডিসি মোহাম্মদ মিজানুর রহমানে বদলি হলো কিশোরগঞ্জের এসপি হিসেবে। ডিএমপিতে এক বছর ধরে তিনি সেবা দেয়ার পর এটি তার জেলায় প্রথম পোস্টিং। তিনি পঁচিশতম বিসিএস পুলিশ কর্মকর্তা।
কুমিল্লা দেবিদ্বার থানা অন্তর্গত গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান বিজ্ঞাপন বিভাগ থেকে প্রথম শ্রেনীতে এসএসসি পাশ করেন। তারপর সুজাত আলী সরকারী কলেজ, দেবীদ্বার থেকে এইসএসসি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণী অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স এবং মাস্টার্স এ ফার্স্ট ক্লাস অর্জন করেন।
২৫তম বিসিএসে জয়েন: ২৫তম বিসিএস এ তিনি পুলশি ক্যাডারে জয়েন করেন। সারদা পুলিশ একাডেমি থেকে এক বছর কঠোর প্রশিক্ষণ গ্রহণ। এছাড়া বিপিএটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর বাস্তবজীবনে পুলিশিংয়ে প্রবেশ করেন। চাঁদপুর জেলা শিক্ষানবিশ শেষ করে বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেন। জেলা, রেব এপিবিএন এবং পিবিআইতে চাকরি করেন।
ডিএমপুর শ্রেষ্ঠ ডিসি:
ডিএমপিতে তিনি ডিসি, গুলশান ডিভিশন – ট্রাফিকে কর্মরত ছিলেন। ট্রাফিক জ্যাম কমানো, সুনির্দিষ্ট মামলা দায়ের করে আইন প্রয়োগে দক্ষতা অর্জন। গুকশান, বনানী, বারিধারা বিভিন্ন সোসাইটির সাথে সুসম্পর্ক রেখে বিভিন্ন ট্রাফিক প্লান করে থাকেন। মানুষের সুস্থি দান করাই তার লক্ষ্য ছিল। তার কাজের স্বীকৃতি হিসেব বহুবার শ্রেষ্ঠ ডিসি পুরস্কার পেয়েছেন।
জাতিসংঘ শান্তি মিশন পূরস্কার অর্জন:
মুজানুর রহমান শেলী জাতিসংঘ শান্তি মিশনে টার্ম ছিলেন। তিনি জাতিসংঘ শান্তি পুরস্কারে ভূষিত হন।
সুদানের দারফুর শাঙ্গিল তোবাইয়াতে তিনি অপারেশন কমান্ডার ছিলেন। অপারেশন কমান্ডার থাকা অবস্থায় তিনি বিভিন্ন দেশের শান্তি মিশনে আগত অফিসারদের সাথে মুভম্যান্ট প্লান করেন। অত্যন্ত সুনামের সহিত তিনি শান্তি মিশন সম্পন্ন করেন।
মিজানুর রহমান লেখালেখি জীবন:
রহমান শেলী তার লেখক নাম। লিখেন সহজ ও সাবলীল ভাষায়। লেখালেখি শুরু কবিতা দিয়ে। প্রথম কবিতা লিখেন ১৯৯২ সালে। কবিতা প্রথম লিখলেও তার প্রথম বই প্রকাশিত হয় উপন্যাস। প্রকাশিত সাল ২০০২। নাম অবন্তীর নীল শাড়ী। নাম শুনেই বুঝা যাচ্ছে, এটি একটি রোমান্টিক বই। তারপর কবিতার বই, কবিতায় কথা। এরপর এক এক করে সাহিত্যের বিভিন্ন জায়গা পদার্পণ। রোমান্টিক উপন্যাস থেকে শুরু করে ক্রাইম ফিকসন, ডিটেকটিভ, সাইন্স ফিকসন, ভূত, কিশোর মুক্তিযুদ্ধ ও সমসাময়িক বিষয় নিয়ে উপন্যাস লিখেছেন। তার প্রকাশিত বইয়ের সখ্যা ৩১ টি। চাকুরী করছেন পুলিশ বিভাগে। ২৫তম বিসিএস দিয়ে এএসপি হিসেবে জয়েন করেন। বর্তমানে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। পেশাগত জীবনের বাস্তবচিত্র কলমে অংকন করেন শব্দের পর শব্দের শৈলীতে। লেখক নাম ‘রহমাম শেলী’ হলেও সনদে নাম ‘মোহাম্মদ মিজানুর রহমান’। রহমান শেলী বইসমূহ: গোয়েন্দা কাহিনী/ডিটেকটিভ: ১. তৃণা এবং একজন সিরিয়াল কিলার ২. দ্য সাউজ দ্য ক্লু ৩. জুনিয়র হ্যাটম্যান-১, ৪. জুনিয়র হ্যাটম্যান-২, ৫. জুনিয়র হ্যাটম্যান-৩, ৬. জুনিয়র হ্যাটম্যান- ৪, ৭. জুনিয়র হ্যাটম্যান- ৫, রহস্য/ক্রাইম ফিকশন: ৮. ফু ৯. হোয়াইট কলার ক্রিমিনাল ১০. ইজ্জতের রশি। বৈজ্ঞানিক কল্পকাহিনী/সায়েন্স ফিকশন: ১১. আমি এ্যালিয়ন। শিশুতোষ ভূত: ১২ ভূতের নাম তুলতুল ১৩. এবং ভুত এবং সিআইডি। শিশুতোষ গল্প: ১৪. পাখিদের কিচিরমিচির। শিশুতোষ মুক্তিযুদ্ধ: ১৫. ইচ্ছেঘর। মুক্তিযুদ্ধ: ১৬. মুক্তিযুদ্ধে পুলিশের ইতিহাস। ইতিহাস, যুদ্ধ ও ভ্রমণ: ১৭. রক্তাক্ত সুদানে শান্তির সন্ধানে। রম্য: ১৮. শিক্ষানবিস এমবিবিএস ১৯. যখন মানুষ ছিলাম। রোমান্টিক: ২০. অবন্তীর নীল শাড়ী ২১. তোলা চাদর ২২. মেঘের আড়ালে কিছু প্রেম ২৩. নীল জোছনায় দক্ষিণা হাওয়া ২৪. দ্বিতীয় অধ্যায় ২৫. স্বপ্ন ছুয়ে। এক মলাটে ৫ টি উপন্যাস: ২৬. রহমান শেলী’র পাঁচটি উপন্যাস।কবিতা: ২৭. কবিতায় কথা ২৮. আর কতো কোটি বছর হলে তোমার একটি সময় হবে আমাকে দেবা দেবার ২৯. কার্ড কবিতা: day break of lover shrinks up.
৩০. Possibility before you.
সাহুত্যে পুরস্কার অর্জন: ১৯৯৯ সালে বন্ধুসভা প্রথম আলো শ্রেষ্ঠ লেখক পুরস্কার। ২০০৭ সালে পুলিশ সঙ্গিত লিখে পুলিশ একাডেমি প্রিন্সিপাল কর্তৃক পুরস্কার। কাব্য মালাঞ্জলি সাহুত্য পুরস্কার। কৃষ্টি ও কালচার সাহিত্য পুরস্কার। অন্যন্য।
তার জন্ম তারিখ – ১ অক্টোবর। জন্ম – কংশনগর ভূঁইয়া বাড়ি, বুড়িচং, কুমিল্লা।
চাকরি জীবনে অনেক জায়গায় অনেক বিভাগে চাকরি করেছেন। বর্তমানে ডিসি গুলশান ডিভিশন – ট্রাফিকে কর্মরত অবস্থায় এসপি কিশোরগঞ্জ জপলায় বদলি হলেন। এর আগে পিবিআই, রেব, এপিবিএনে পোস্টিং ছিল। কর্ম জীবনে কর্মঠ ও আদর্শিক একজন পুলিশ কর্মকর্তা তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা