1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

মুরাদনগরে রাস্তার মাটি কাটতে বাঁধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪০৮ বার দেখা হয়েছে
মুরাদনগরে রাস্তার মাটি কাটতে বাঁধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে চলাচলের রাস্তার মাটি কাটতে বাঁধা দেওয়ায় এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ১৮ এপ্রিল (শনিবার) দুপুরে মধ্যনগর গ্রামের দক্ষিণ পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহত গৃহবধূ ফাতেমা বেগমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যনগর গ্রামের মোঃ মোসলেম মিয়ার সাথে তার ভাই মোঃ মমিনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে মমিন ও তার সহযোগীরা মোসলেম মিয়ার বসতবাড়ি সংলগ্ন চলাচলের রাস্তা থেকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে। এতে মোসলেম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় মমিন। বাগবিতণ্ডার একপর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ফাতেমা বেগমের মাথায় আঘাত করে এবং মমিনের সহযোগী আলাউদ্দিন ও নাজেরা বেগম ভিকটিমকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ফাতেমা বেগমকে বাঁচাতে তার স্বামী মোসলেম মিয়া ও ছেলে মাঈন উদ্দিন এগিয়ে এলে তাদের উপরও হামলা করে মমিন ও তার সহযোগীরা। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অভিযুক্তরা ঘটনার পর থেকে এলাকা ত্যাগ করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই হানিফ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল