1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৩৭ বার দেখা হয়েছে
লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে ক্লাসে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার জনগণের সামনে এসব তথ্য তুলে ধরেন।
লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন।
দেবীদ্বারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অন্য খারাপ রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে কঠোর বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান তিনি।
লাইভে তিনি ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফ কার্ডের তথ্যও তুলে ধরেন। তিনি বলেন, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, প্রকৃত উপকারভোগীদের মধ্যেই এসব
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে ১০টি অবকাঠামো উন্নয়ন কাজ এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথা জানান তিনি। সংসদ সদস্য ঘোষণা দেন যে, দেবিদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামের একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে, যাতে জনগণ বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল