1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫০ বার দেখা হয়েছে
দেবীদ্বারে চিকিৎসা নিতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শিশু হারালেন মা’
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন:

কুমিল্লার দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রকাশ্য দিবালোকে অপহরণকারিদের হাতে মা’ ও শিশু অপহরণর হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর অনুমান ১২ টার সময় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায়।
অপহৃতা ভিক্টিম দেবীদ্বারে শিশুসহ মা’কে অপহরণ মা উদ্ধার হলেও ২৭ দিন বয়সী আফসা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃতা ভিক্টিম নারী আকলিমা আক্তার(২৮) দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের সোনা মিয়ার বাড়ির মো. মুখলেসুর রহমান এর ছেলে মো. কামাল হোসেন (৪২)’র স্ত্রী।
অপহৃতার ভাই শাহনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের অটো চালক মো. কামাল হোসেনের স্ত্রী আকলিমা আক্তার(২৮) তার ২৭ দিন বয়সী শিশুকণ্যা আফসা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর ২/৩ জন লোক এখানে ভালো ডাক্তার নেই। অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে হলে আপনি আসুন আমাদের সাথে ডাক্তারের চেম্বারে। নানাভাবে ফুসলে ওই মা-মেয়েকে হাসপাতাল থেকে বের করে মহাসড়কে উঠার পর শয়তানের নিশ্বাস শুকিয়ে অপহরণ করে নিয়ে যায়।
ওই দিন বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন ‘সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় সেবা ‘৯৯৯’ নম্বর ফোনে বিষয়টি পুলিশকে অবহিত করলে দেবপুর পুলিশ ফাড়ির একদল পুলিশ ওই নারীকে উদ্ধার করে দেবীদ্বার থানা পুলিশের উপস্থিতিতে ভিক্টিমের স্বামী ও ভাইয়ের কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়। কিন্তু সাথে থাকা তার ২৭ দিন বয়সী শিশু কণ্যার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ওই ঘটনায় ভিক্টিমের স্বামী দেবীদ্বার থানায় অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযোগ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞান পার্টি নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। ভিক্টিম মহিলাকে গতকাল বিকেলে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাড়ি সন্ধ্যার পর থানায় এনে ভিক্টিমের স্বামী ও ভাইকে বুঝিয়ে দেন। তবে শিশু কণ্যাকে পাওয়া যায়নি। অপহরনের সময় মহিলার কাছে টাকা ও মোবাইল ফোনটি ছিল। কামাল ও আকলিমা দম্পতির এটাই প্রথম সন্তান এবং স্বামীর পূর্বের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রী’র উভয়েরই দ্বিতীয় সংসার। আমাদের দু’টি টিম শিশুটি উদ্ধার এবং ঘটনা অনুসন্ধ্যানে মাঠে কাজ করছে। পথে পথে সিসি ক্যামেরা ফুটেজও চেক করা হচ্ছে। তদন্তের পূর্বে সঠিক কিছু বলা যাবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল