1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবেনা- মন্জু মুন্সী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৮ বার দেখা হয়েছে
গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবেনা- মন্জু মুন্সী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক এমপি আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী বলেন, গোমতীর এপাড় ওপারকে ভাগ করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না, নির্বাচন এলে নদীর দুই পাড়ের ভোটারদের ভাগ করে অনেকে ফায়দা লুটার চেষ্ঠা করে। অতীতে এই চেষ্টা বিফলে গেছে, বর্তমানেও বিফলে যাবে। কারন গোমতী নদীকে কেন্দ্র করে দেবীদ্বার বাসীকে দুই ভাগ করার সুযোগ আমি দেইনি। নদীর ১০ কিলোমিটারের মধ্যে ৪টি সেতু নির্মাণ করে দেবীদ্বার বাসীকে ঐক্যবদ্ধ রেখেছি, যা বাংলাদেশের আর কোন উপজেলায় নেই। বুধবার বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আরেকটি দল জান্নাতের টিকেট বিক্রি করে ধানের শীষের বিজয় ঠেকাতে চাচ্ছে। এই টিকেট বিক্রির কথা বলে মানুষকে ভুলানো যাবেনা। ১৯৯১ সালে দেবীদ্বারের মানুষ ধানের শীষকে ভালোবেসে বর্শীয়ান নেতা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদকে পরাজিত করেন। সেই থেকে উন্নয়নের মাধ্যমে দেবীদ্বারকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করি। আশাকরি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে অতীতের মত এবারও আপনারা আমার সাথে থাকবেন। আমি যখন যে কথা দিয়েছি সেই কথা রেখেছি।
মঞ্জরুল আহসান মুন্সী আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন, সকলে দেশনেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। বিএনপি নেতা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ওই উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী,জেলা উত্তর বিএনপির সাবেক  সহ সভাপতি মো. শাহজাহান মোল্লা, পজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিএনপি নেতা এডভোকেট মোঃ আবদুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল মুন্সী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূইয়া, রসুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহসিন আলম, সেচ্ছসেবক দলের নেতা সেলিম সরকার, ছাত্রদল নেতা মোঃ শাহীন আলম ও সারোয়ার সরকার প্রমুখ। পরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল