1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪২ বার দেখা হয়েছে
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায়   র‍্যাবের হাতে আটক ১
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আমিনুল ইসলামকে গলা কেটে হত্যার ঘটনায় সজীব নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এই সময় তার দেয়া তথ্যমতে হত্যার সময় ব্যবহার করা একটি দা এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত সজীব (২০) কুমিল্লা চান্দিনা থানার বদরপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে।
র‍্যাব জানায়,চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী আমিনুলের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিল তার নিকটতম আত্মীয় সিরাজ। কিন্তু দীর্ঘদিন চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকে সে। টাকা ফেরত চাইলে সিরাজ পরিকল্পিতভাবে আমিনুলকে হত্যার ষড়যন্ত্র করে। পরিকল্পনা অনুযায়ী ৯ সেপ্টেম্বর সিরাজ ও তার সহযোগীরা আমিনুলকে সিলেট ভ্রমণের কথা বলে বাসা থেকে বের করে। ওই রাতে তারা কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলে অবস্থান করে। পরদিন (১০ সেপ্টেম্বর) রাতে সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিছন থেকে গলা কেটে আমিনুলকে হত্যা করা হয়। পরে লাশ বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
উল্লেখ্য যে, ১১ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ বালুর নিচ থেকে আমিনুলের গলা কাটা মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বাবা ১২ সেপ্টেম্বর সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত আমিনুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আলী আজমের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ