1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় লরির চাপায় একই পরিবারের ৪ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭০৬ বার দেখা হয়েছে
কুমিল্লায় লরির চাপায় একই পরিবারের ৪ জন নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিয়ে উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন পাশেই থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। এছাড়াও সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল