1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব প্রেমিকের নেতৃত্বে হামলা-গণপিটুনি দিয়ে আটক- ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬০৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব প্রেমিকের নেতৃত্বে হামলা-গণপিটুনি দিয়ে আটক- ৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে কলেজ শিক্ষক কতৃক একই কলেজের শিক্ষার্থীকে হোয়াটঅ্যাপে উত্তক্ত করায় ওই শিক্ষার্থীর প্রেমিকের নেতৃত্বে ৬ যুবক কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা, টাকা, মোবাইল ছিনতাই, স্থানীয়রা ৪ সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সোয়া ২টায় কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ গেইটে।
হামলার শিকার ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ শিক্ষক মো. কামাল হোসেন জানান, কলেজের প্রয়োজনে জনতা ব্যাংক থেকে ১ লক্ষ ৪৪ জাজার টাকা উত্তোলন করে নিয়ে আসার পথে, কলেজ গেইটে ২ টি মোটর সাইকেল যোগে আসা ৬ সন্ত্রাসী আমার পথ রোধ করে- সাথে থাকা টাকাগুলো তাদের দিয়ে দিতে চাপ প্রয়োগ করে। এসময় আমি দিতে অপারগতা দেখালে ওরা আমাকে বেধরক মারধর করে বাম পকেটে থাকা ৫০ হাজার টাকার ২ টি বাইন্ডেল’র ১ লক্ষ টাকা ও একটি মোবাইল এবং আমার মানি ব্যাগে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ডান পকেটে থাকা ৪৪ হাজার টাকা ও আরো একটি মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে গ্রামবাসী দেখে ৪ জনকে আটক করলেও বাকী ২ জন মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ব্যপারে আটক ৪ সদস্য দেবীদ্বার পৌর এলাকার মীর্জানগর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবু কাউছার (২৮),। মো. রিয়ান(২০), সে দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের প্রবাসী কবির হোসেনের পুত্র। পৌর এলাকার পান্নারপুল গ্রামের প্রবাসী রিপন মিয়ার পুত্র ছামিল(১৭) এবং মুরাদনগর উপজেলার ডালপাড় গ্রামের শামিম মিয়ার পুত্র রিপন(২০)।রিয়ান, ছামিল, রিপন, কাউছার জানায় তাদের আত্মীয় সর্ম্পকে অত্র কলেজের এক ছাত্রী উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের পরীক্ষায় ৭ বিষয়ে ফেল করে। এ বিষয়ে তার কলেজের শিক্ষক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি রাতে ফোন দিতে বলেন। হোয়াটঅ্যাপে মেসেজ দিলে তিনি বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। এবং কুমিল্লায় ঘুরতে যাবার কথা ও গোপনে দেখা করার কথা বলেন। এছাড়াও তার কথামত চললে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এ বিষয়ে জানতে কলেজে এসে, কলেজ গেইটে ওই শিক্ষক মো. কামাল হোসেনকে পেয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং হোয়াটঅ্যাপে মেসেজগুলো দেখালে সে দৌড়ে পালিয়ে যেতে চায়। এসময় তার সাথে হাতাহাতি হয়। তাৎক্ষনিক স্থানীয়রা এসে আমাদের মারধর করে কলেজের একটি কক্ষে আটক করে রাখে। তার সাথে থাকা টাকার বিষয় আমরা জানিনা। তবে আমাদের সাথের ২ জন মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়া সাজেদুল(২৩) সে খলিলপুর গ্রামের কাজী জসিম উদ্দিনের ছেলে ও অপরজন অজ্ঞাত ৪০ হাজার টাকার একটি বাইন্ডেল নিয়ে যায় বলে ফোনে জানায়। আমরা টাকার বিষয় কিছুই জানতামনা।
‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হাসান জানান, আমার কলেজের শিক্ষক ও হিসাব রক্ষক কোন ছাত্রীর সাথে অনৈতিক কোন কাজ বা আচরণ করলে তা কলেজ কর্তপক্ষকে জানাতে পারত। তা না করে সন্ত্রাসী কায়দায় হামলা ও টাকা মোবাইল ছিনতাই করার কথা নয়। পরে জানতে পারি ওই ছাত্রীর প্রেমিক ভাড়াটে সন্ত্রাসী এনে আমার হিসাব রক্ষকের উপর এ হামলা করে। ভিক্টিম ছাত্রীর পিতা জানান, আমরা ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষক ও আমার মেয়ের সাথে অনাকাঙ্খীত বিষয়ে আজ সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বসে সমঝোতায় হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল