1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪২৩ বার দেখা হয়েছে
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায়  তিনজন নিহত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। আদর্শ সদর, বুড়িচং ও দেবিদ্বার উপজেলা পৃথক দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার কারনে এসব দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও নিহতের স্বজনেরা নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে জেলার আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে গুরুতর আহত হন মোঃ কবীর হোসেন (৪৮)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আশংকাজনক অবস্থায় ঢাকা নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে কবীর হোসেন মৃত্যুগ্রহণ করেন। কবীর হোসেন কুমিল্লা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম। এদিকে বুধবার সকালে মরদেহ গ্রামের বাড়ী বানাশুয়াতে আসলে সেখানে এক হৃদয়বিধারক দৃশ্যর অবতারণা ঘটে। মৃত্যুকালে কবীর হোসেন স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় স্বামীর মোটরবাইক থেকে ছিটকে পড়ে হ্যাপি ভৌমিক (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। স্বজনরা জানায়, বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় কালভার্টে উঠতে গিয়ে হ্যাপি ভৌমিক মোটরবাইক থেকে ছিটকে পড়েন। এ সময় তার মাথায় রক্তক্ষরণ হয়। পরে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১০ টায় তার সৎকার করা হয়। এদিকে বুধবার সকালে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মনির হোসেন (৩৯) নামে একজন নিহত হন। নিহত মনির হোসেন সিএনজির চালক ছিলেন। তার বাড়ি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মোহাম্মদপুর গ্রামে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে মীরপুর হাইওয়ে ফাঁড়ীর উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ আটক করা হয়েছে। চালক পালিয়েছে। আইননানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত