1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৫৩ বার দেখা হয়েছে
দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে র্যা লী, আলোচনাসভা ও মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় মৎস্য সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা খামার ব্যাবস্থাপক মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান নাফি, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ কাউছার মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল, মৎস্যচাষী মোঃ আবুল হোসেন প্রমুখ।
আলোচকরা তাদের বক্তব্যে বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে দেশের চাহিদা মিটিয়ে আমরা মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। কিন্তু আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তের পথে। আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রশাসনের ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বক্তারা। বিষমুক্ত মাছ বাজারজাত করনের মাধ্যমে ভোক্তার অধিকার বজায় রাখতে বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নজরদারি রাখার কথাও উঠে এসেছে আলোচনায়।
সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রয়োজনীয় খাল খনন প্রকল্প গ্রহন করা হবে। এক্ষেত্রে মাছ চাষীদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের আরো সচেতন হতে হবে, যেমন পহেলা এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত নদী নালা খাল বিল অথবা যেকোনো জলাশয় থেকে শোল, গজার, টাকি দেশীয় প্রজাতির মা-বাবা মাছসহ পোনার ঝাঁক আহরন করা যাবে না। জলাশয়ে কারেন্ট জাল ব্যাবহার করে মাছ ধরা যাবে না, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল