1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’ কর্মসূচী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৫০ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’ কর্মসূচী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

নারীর ন্যায়বিচারে প্রবেশাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত না হলে নারী নির্যাতন এবং সহিংসতা হ্রাস পাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ জাহিদ হোসাইন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্পের’ আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’-এর আয়োজনে এবং জিআইজেড বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলের বহু নারীই জানেন না রাষ্ট্রের কাছে তাদের কী কী অধিকার রয়েছে। এই অজ্ঞতার সুযোগ নিয়ে তারা বঞ্চিত হচ্ছেন।”
অনুষ্ঠানে সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, ‘নিজেরা করি’ সংস্থার কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারসহ ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচীতে মোট ৪১ জন ভুক্তভোগী বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেন। এর মধ্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও ব্লাস্টের জেলা সমন্বয়কারী ১৬ জনকে লিগ্যাল এইডে স্থানান্তরিত করেন।
ব্লাস্ট কুমিল্লার জেলা সমন্বয়কারী এডভোকেট মোঃ সানাউল্লাহ বলেন, “অস্বচ্ছল, বঞ্চিত নারী-শিশু, প্রতিবন্ধী, রূপান্তরিত লিঙ্গ এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্যাম্প বাস্তবায়িত হয়েছে।”
কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার গৌতম দে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত