1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট- হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট- হাসনাত আবদুল্লাহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই কুমিল্লাতে বিএনপি জামাতকে নির্যাতিত করা হয়েছে আওয়ামীলীগ দ্বারা। তাই কুমিল্লাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগ ফিরে আসলে ৪ কোটি সন্তানকে বাঁচিয়ে রাখবে না তারা। আপনি বিএনপি-জামাত করেন আমার সমস্যা নাই, কিন্তু আওয়ামীলীগের সাথে সখ্যতা আমরা মেনে নিবো না। বুধবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। জুলাই পদযাত্রার ২৩ তম দিনে কুমিল্লা জেলা ও মহানগর এনসিপি এ সভার আয়োজন করে। হাসনাত আবদুল্লাহ আরো বলেন, হাসিনা দম্ভ করে বলেছিলো, কুমিল্লার নামের আগে কু রয়েছে, এই কুমিল্লা নামে বিভাগ করা যাবে না। আমরা হাসিনাকে উৎখাত করেছি এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমরা বলতে চাই, কুমিল্লা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ক্যান্টনমেন্ট।
তিনি বলেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। কুমিল্লার উন্নয়ন কুমিল্লার মানুষের টাকাতেই হয়েছে। কুমিল্লার মানুষ রেমিটেন্সযোদ্ধা। কুমিল্লায় উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে তা একটি দলের পকেট ভারী করার জন্য। আমরা কুমিল্লার মানুষেরা রাষ্ট্রীয় বঞ্চিতের শেষ চাই। তিনি আরো বলেন, আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত মনে করতাম। কিন্তু, উত্তরবঙ্গ ঘুরে আমরা কুমিল্লায় এসে দেখি কুমিল্লায় ঠিক করে টানা দুই কিলোমিটার রাস্তা ঠিক নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার এগুলো ঠিক না করলে আমরা নিজেরা টাকা তুলে তা ঠিক করবো। ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোড নাকি মহাসড়ক। কিন্তু এখানে দুটো বাস একসাথে ক্রস করতে পারে না।
কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের লড়াই শেষ হয় নাই। কুমিল্লাবাসী আপনারা ঐক্যবদ্ধ হোন। তিনি বলেন, হাসিনার দূশ্চিন্তার বিষয় ছিলো কুমিল্লা। কুমিল্লাতে সম্প্রীতির বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না। কুমিল্লাবাসী আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট। এসময়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হাফসা জাহান, এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ, এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সিরাজুল ইসলাম।
এর আগে সভার শুরুতে, ঢাকায় এসময় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার প্রতি শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷ এবং, সভাটিকে শোকসভা ঘোষণা করা হয়। এর আগে বিকাল ৫ টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে পদযাত্রাটি শুরু হয়ে কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়। এসময় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা মিছিলে মিছিলে টাউনহল মাঠে জড় হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল