1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হবে কুমিল্লায়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত জানান। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা মেইন রোড ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছম ব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। এরপর পদযাত্রাটি টমছম ব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড ধরে ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন।
এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল