1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

দেবীদ্বারে জঙ্গল থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার দেখা হয়েছে
দেবীদ্বারে জঙ্গল থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে উদ্ধার নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের ইউছুফ আলী মুন্সীবাড়ির মৃত মজিবুর রহমানের স্ত্রী হনুফা আক্তার।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে অবস্থিত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে হনুফার লাশ উদ্ধার করা হয়।
নিহত হনুফা আক্তারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার স্বামী ৮-৯ বছর আগে মারা গেছেন। গত আট দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।
হনুফা বেগমের আত্মীয় লিপি আক্তার বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সঙ্গে সঙ্গে হনুফার ছেলেদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই লাশটি হনুফা বেগমের।
নিহতের বড় ছেলে জুয়েল মুন্সী (২৮) জানান, তার বাবা মারা যাওয়ার আগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তখন থেকে তার মা-ই চাকুরি করে সংসার চালিয়েছেন। কিছুদিন আগে তার মা ঢাকায় চাকরি নেন।
তিনি বলেন, ‘গত ৪ জুলাই মাসে মা বাড়িতে আসেন। এরপর গত ৮ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন। রাতে খোঁজ নিতে গিয়ে মাকে আর ফোনে পাইনি। সেই থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। আজ মায়ের লাশ পরনের কাপড় দেখে চিনতে পেরেছি।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিচয় প্রথম দিকে অজ্ঞাত হলেও পরে তার পরিচয় পাওয়া গেছে। নিহতের মাথা, গলা ও বাম চোখের ওপর আঘাতের চিহ্ন ছিল। খুনিরা তাকে খুন করে নির্জন এলাকায় ফেলে গেছে।
একটি সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, যে গ্রামে হনুফার লাশ পাওয়া গেছে, ওই গৌরসার গ্রামে তার গোপনে একটি বিয়ে হয়েছিল। আমরা তার সত্যতা যাচাইয়ে অনুসন্ধান করছি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘নিহত হনুফার পরিবারের লোকদের খবর দিয়েছি। তারা এলে বিস্তারিত জানতে পারব। এরই মধ্যে সিআইডির এসআই হোসেন নাজমুল ও পিবিআই’র এসআই চন্দন কুমারের নেতৃত্বে আসা দুটি দল বিষয়টি তদন্ত করছে। আমরা খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটনে কাজ করছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল