1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে ফল বিপর্যয়, কমেছে পাসের হার ও জিপিএ-৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে
কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে ফল বিপর্যয়, কমেছে পাসের হার ও জিপিএ-৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে গণিত ও ইংরেজিতে ফল বিপর্যয় হয়েছে। এ কারণে কমেছে পাসের হার, জিপিএ-৫ এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। এ বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, এ বছর আবশ্যিক বিষয় গণিতে ফেল করেছে ২৭ দশমিক ৯৯ শতাংশ এবং ইংরেজিতে ফেল করেছে ১১ দশমিক ২২ শতাংশ। তাই, গত বছরের তুলনায় ফলাফল কমেছে।
এদিকে ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২, গত বছর জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০। গত বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮, এ বছর শতভাগ পাসের প্রতিষ্ঠান মাত্র ২২টি। এ বছর একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। একজনও পাস না করা ওই স্কুল কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৩২ জনের সবাই ফেল করেছে।

পাসের হারের দিক থেকে বিজ্ঞান বিভাগে গড় পাসের ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের গড় পাসের হার ৬৪ দশমিক ২৬ এবং ছেলের ৬২ দশমিক ৬৯ শতাংশ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন এবং ছেলেদের মধ্যে পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। পাসের হারে মেয়েরা ৬৪ দশমিক ২৬ এবং ছেলেরা ৬২ দশমিক ৬৯ শতাংশ পেয়েছে। ফলাফল ঘোষণার সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন ,উপ সচিব (প্রশাসক) মাসুম মিল্লাত মজুমদার, মাধ্যমিকের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ, উপ-পরিচালক (হিসাব) মো. শাহজাহান। উপ পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) কাজী আপন তীবরানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণিত ও ইংরেজি বিষয়ে অধিক পরীক্ষার্থী ফেল করার বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, এ দুটি বিষয়ে দক্ষ শিক্ষকের বিকল্প নেই। তাই, দুটি বিষয়ে আমরা শিক্ষকদের আরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করার পরিকল্পনা আছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে অধিক শিক্ষার্থী ফেল করেছে এবং একটিতে সবাই ফেল করেছে ওইসব প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল