1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

২৫০ পরিবার পেল বন্ধু উন্নয়ন সংস্থার কোরবানির মাংস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৯১৪ বার দেখা হয়েছে
২৫০ পরিবার পেল বন্ধু উন্নয়ন সংস্থার কোরবানির মাংস
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২৫০ অসহায় পরিবারের মাঝে পশু কোরবানির মাংস ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে বিদেশ ফাউন্ডেশন ও জিএফবি গ্রæপ ইউএসএ এর অর্থায়নে ৩টি গরু জবাই করে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পশু কোরবানির ওই মাংস উপহার হিসেবে ২৫০ অস্বচ্ছল পরিবারগুলোর হাতে তুলে দেন। বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম,এ, ওয়াদুদ’র সভাপতিত্বে এবং আবুল হোসেন’র সঞ্চালনায় কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর বোর্ড সেক্রেটারি সুলতান আহমেদ ভূইয়া, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার আকবর, দেবীদ্বার সার্কেল এএসপি মোঃ শাহিন মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, অধ্যক্ষ আব্দুস সাত্তার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মোঃ কবির হোসেন, মিজানুর রহমান, মোশারফ হোসেন ভূঁইয়া, মোহাম্মদপুর নূরানী- হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক ফরহাদ, বন্ধু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমূখ।
মাংস উপহার পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। মাংস হাতে পেয়ে ষাটোর্ধ হালিমা বেগম জানান, গরীব মানুষ তাই কোরবানি দিতে পারি নাই, এখান থেকে গরুর মাংস দিয়েছে তা দিয়ে আমি আমার মেয়ের জামাই ও নাতি নাতনিদের দাওয়াত দিয়ে খাওয়াবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল