1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় এক মাসে ধর্ষণের অভিযোগ ১৭টি মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে
কুমিল্লায় এক মাসে ধর্ষণের অভিযোগ ১৭টি মামলা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। গত মার্চ মাসে এসব অপরাধে জেলায় ৩৮টি মামলা হলেও এপ্রিল মাসে মামলা দায়ের হয়েছে ৫১টি। এর মধ্যে ১৭টিই ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১২মে) জেলা আইন-শৃংখলা কমিটির সভা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় অংশ নেন প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।জেলা আইন শৃংখলা কমিটির সভায় উত্থাপিত অপরাধ বিবরণী সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন অপরাধের ঘটনায় মার্চ মাসের চেয়ে এপ্রিল মাসে ১৩টি ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলায় মামলা বৃদ্ধি পেয়েছে খুন ও চাঁদাবাজির ঘটনায়। এপ্রিল মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ৮টি। তবে এছাড়াও মার্চ মাস থেকে এপ্রিল মাসে কমেছে ডাকাতির ঘটনা ও চুরি। নারী ও শিশু নির্যাতন মামলা বৃদ্ধির কারণ হিসেবে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, অপরাধচিত্র সবসময় থাকে না। কখনো অপরাধ বেশি হয়, কখনো মামলার সংখ্যা বেশি হয়। এমনও হতে পারে মানুষ এখন আইনের আশ্রয় নিচ্ছে বেশি, এ কারণে মামলার সংখ্যাও বাড়ছে। তার মানে এই নয় যে এ ধরণের অপরাধ হচ্ছে না। তারপরও যেহেতু ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিচ্ছে- তাহলে বলা যায়, আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ছে। আমরা আশা করবো আইনশৃঙ্খলাবাহিনী এগুলো তদন্ত করে ব্যবস্থা নিবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা বাড়ছে তার কারণ হচ্ছে এই অপরাধের বিষয়ে আমরা সচেতন আছি। আগে এমন অপরাধ ঘটলে মানুষ স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করতো। কিন্তু এখন আমরা তা হতে দিচ্ছি না। অনেক সময় দেখা যায় বাদী পক্ষ অভিযোগ করে না, কিন্তু আমরা যে ভাবে জানি সাথে সাথে ব্যবস্থা নেই। প্রত্যেকটা বিষয়ে আমরা জানার চেষ্টা করছি এবং মামলা নিচ্ছি। যে কারণে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পরিমান বৃদ্ধি পাচ্ছে। কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়ছে। ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। সেটির বিষয়েও সম্প্রতি ব্যাপক খবর আসছে। তাই মামলা বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়টিকে দুই ভাবে দেখা যায়। যেমন আগে বিভিন্ন এলাকায় ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠলে রফা-দফা হয়ে যেতো কিংবা প্রভাব প্রতিপত্তির কারণে থানায় আসতো না। কিন্তু এখন মানুষ ভুক্তভোগী হলেই থানায় কিংবা আদালতে এসে মামলা করছে। অপরাধের সাথে সাথে আইনের আশ্রয় নেওয়ার হার বাড়ছে।অপরাধ বিবরণী থেকে আরো জানা গেছে, পুলিশ ও র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এপ্রিল মাসে জেলা পুলিশ ৩টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি শটগান, ৬টি ছুরি, ১টি সুইচগিয়ার, ১টি চাকু, ১টি তলোয়ার, ১টি চাপাতি, ৩টি কিরিচ, ৩টি চাইনিজ কুড়াল, ১টি ছেনি, ১৪ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন উদ্ধার করেছে। এছাড়াও র‌্যাব-১১ বিদেশী রাইফেল ১টি, ১টি বিদেশী শটগান, ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ ৩জনকে গ্রেফতার করেছে। গতমাসে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে পরিদর্শন করে ১টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে এবং ৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫হাজার টাকা জরিমানা করেছে। গতমাসে জেলার বিভিন্ন স্থানে একশ ৩৬টি মোবাইলকোর্ট পরিচালনার ঘটনায় দুইশ ৩৭টি মামলা দায়েরসহ দুই লাখ ২৩হাজার দুইশ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ড্রেজার ব্যবসায়ীদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩২টি অভিযানে ২৯টি মামলা দায়ের করে ২১লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে।স ভায় এসব বিষয় পর্যালোচনা করে জেলা আইনশৃংখলা কমিটি সিদ্ধান্ত গ্রহন করেছে- আইনশৃংখলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকতে হবে। জেলার সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যেকোনো অপরাধ প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে হবে। কৃষি জমি ভরাট রোধে ড্রেজার মেশিন, এক্সকেভেটর, ট্রাক্টর জব্দসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। আইন শৃংখলা রক্ষাকারী সংস্থাকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখতে হবে। অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান