1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে ছেলে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে
প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষার হলে ছেলে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

সদ্য প্রবাস থেকে লাশ হয়ে ফেরা প্রবাসি বাবার মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার আসনে বসতে হলো মোঃ হাসান নামে এক শিক্ষার্থীকে। আজ (২৭ এপ্রিল) রবিবার সকাল ৭ টার সময় প্রবাস থেকে আসা বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষার কেন্দ্রে যায় সে।
শিক্ষার্থী মোঃ হাসান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান শাখার শিক্ষার্থী। সে ২০২৫ অর্থবছরের এসএসসি পরিক্ষার্থী। সে উপজেলার ইউছুফপুর গ্রামের মৃত প্রবাসী মোঃ হানিফ মিয়া পুত্র।
সরেজমিনে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে হানিফ মিয়া ২০০৮ সালে প্রবাসে পাড়ি জমান। সেখানে সৌদি আরবের হাবুনা অঞ্চলে একটি পুলিশ স্টেশনের ম্যাচের খাবার রান্নার কাজ করতেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনে আজ লাশ হয়ে ফিরলেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস পূর্বে এ বছরের ২০ ফেব্রæয়ারী হানিফ মিয়া কর্মরত অবস্থায় হার্ট এটাক করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রæয়ারী তার মৃত্যু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল ২৬শে এপ্রিল দিবাগত রাতে প্রবাসী হানিফ মিয়ার লাশ ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছে। আজ সকালে প্রবাসীর মরদেহ দেখে পুরো পরিবার শোকে ভেঙ্গে পড়েন। বাবার লাশ দেখে বারবার মূর্ছা যান পুত্র হাসান। ২ ভাই, ২ বোনের মধ্যে পরিবারের একমাত্র বড় ছেলে সন্তান হাসান। এমতাবস্থায় হাসানের আপন চাচাতো ভাই আরফিন তাকে জোর করেই পরীক্ষার কেন্দ্রে নিয়ে যান। সেও একসাথে এসএসসি পরিক্ষা দিচ্ছেন। আজ পর্দাথ বিজ্ঞান পরীক্ষা ছিল। প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখেই শোকাবহ বেদনাদায়ক মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সে। শিক্ষার্থী হাসান পরীক্ষা দিয়ে বাড়ি ফিরার পরই বাদ যোহর প্রবাসী হানিফ মিয়ার মরদেহ জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩