1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেবীদ্বারে ভিক্ষুকের ঘরে আশ্রয় পাগলি ও সন্তান পেল সরকারি নতুন ঠিকানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ভিক্ষুকের ঘরে আশ্রয় পাগলি ও সন্তান পেল সরকারি নতুন ঠিকানা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

সেই মানষিক ভারসাম্যহীন (পাগলি) আকলিমা আক্তার(২৬) ও তার এক মাসের নবজাতক কণ্যা সন্তান মাহিয়া আক্তারকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ আদালতের বিচারক (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের আবেদনের প্রেক্ষিতে এবং সমাজ সেবা অধিদপ্তরের ডিজি আল আমিন জামালীর নির্দেশে ভবঘুরে ওই মানষিক ভারসাম্যহীন আকলিমা আক্তার(২৬) ও তার এক মাসের নবজাতক কণ্যা সন্তান মাহিয়া আক্তারকে হস্তারের উদ্দেশ্যে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, থানার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা সিকদার, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কণ্যাকে দেখভাল করা ভিক্ষুক আয়শা বেগম, সাংবাদিক ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আমরা মানষিক ভারসাম্যহীন আকলিমার সন্ধান পাওয়ার পর থেকে গর্ভকালীন সময় পর্যন্ত চিকিৎসা প্রদান, আর্থিক সহায়তা প্রদানসহ নজরধারীতে রেখেছি। এরই মধ্যে শিশুটি দত্তক নেয়ার জন্য অসংখ্য লোকজনের আবেদনও পেয়েছি। মা ও শিশুর নিরাপত্তা এবং আইনি জটিলতায় সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। সেখানে সমাজ সেবা অধিদপ্তরের ডিজি মহোদয়ের নিকট শিশুটিকে দত্তক নিতে ইচ্ছুকরা আবেদন করতে পারেন, ডিজি মহোদয় দত্তক দিতেও পারেন অথবা আজিমপুর ‘ছোটমনি নিবাসেও’ হস্তান্তর করতে পারেন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলাম বলেন, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কণ্যার নিরাপত্তার স্বার্থে আমরা সরকারী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করেছি। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার ব্যবস্থাসহ শিশু ও তার মা’ মানষিক ভারসাম্যহীন আকলিমার থাকা, খাওয়া, চিকিৎসা এবং শিশুটির ভবিষ্যৎ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের জব্বর আলী মূন্সীর বাড়ির আয়শা বেগম(৫০) নামে এক ভিক্ষুকের ঘরে ৪ মাস আশ্রীত থাকার পর বেওয়ারিশ ওই মাষিক প্রতিবন্দী (পাগলিটি) গত ১২ মার্চ দিবাগত মধ্যরাতে এক কন্যা সন্তানের মা হয়েছেন।
ভিক্ষুক আশ্রয়দাতা আয়শা বেগম বলেন, আমার আর্থিক অবস্থা ভালো থাকলে তাদের সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠাতাম না। নিজ সন্তানের মতোই শিশু ও তার মাকে ৫মাস ধরে লালন পালন করে আসছিলাম। আজ তাদের বিদায় দিতে খুই কষ্ট হচ্ছে। এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, মহিলাটি অভিভাবকহীন এবং আত্মীয় স্বজনের কোন প্রকার খোঁজ না পাওয়ায় তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুসারে সমাজসেবা অধিদপ্তর এর প্রত্যায়িত প্রতিষ্ঠান , মীরপুর-১, রাইনখোলা সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রে প্রেরন করেছি। এক্ষেত্রে মহিলাটির গর্ভকালীন সময় পর্যন্ত সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গ ও সমাজ সেবার কর্মকর্তাদের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩