1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না- সফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে
বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না- সফিকুর রহমান
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক সফিকুর রহমান বলেছেন- বিগত সরকারের সময়ে ইসলামী আচার-অনুষ্ঠান ও ইসলামী আলোচনা করতে দেয়া হত না, কারণ তারা দায়বদ্ধ ছিল ভিনদেশী কালচারে, সাবেক প্রধানমন্ত্রী নিজেও ইসলাম পছন্দ করতেন না, তাই তিনি তার নিজ ঠিকানায় (ভারত) চলে গেছেন।

লাকসামে কালিয়াপুর যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় কালিয়াপুর বাজার মাদরাসা মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সফিকুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে এদেশের মানুষের বাক-স্বাধীনতা, ভোটাধিকার হরণ করেছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর নির্মম হত্যাযঞ্চ চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন দল দেখে নয়, সৎ লোক দেখে ভোট দিবেন, কোন অসৎ লোককে ভোট দিবেন না। আমি নিজেও একজন মনোনয়ন প্রার্থী। আমিও বিএনপি থেকে মনোনয়ন চাইবো, যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করবো, আর মনোনয়ন না দিলেও আমি বিএনপির জন্য কাজ করবো।

ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট বদিউল আলম সুজনের প্রধান পৃষ্ঠপোষকতায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন- ঢাকা উত্তরা চাঁনপাড়া সেন্ট্রাল শাহী জামে-মসজিদের খতিব মাওলানা মাকসুদ আল আযমী, ঢাকা বাইতুল আকসা জামে-মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাছির উদ্দিন আল-হাছিরী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের চৌধুরী, মিজানুর রহমান, সমাজসেবক আবুল কালাম, মাহবুব আলম, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মোস্তাকুর রহমান, ফজলুর রহমান, ইব্রাহিম, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, হাজীপুরা কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শফিকুর রহমান চৌধুরী, সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসার সভাপতি আইয়ুব আলীসহ ব্যক্তিবর্গ।
এদিকে ওইদিন মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত