1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে পকেটমার বলে বাদীর ওপর হামলা করেছে আসামি পক্ষের লোকজন। আদালতে সাক্ষ্য দিতে আসায় বাদীর ওপর দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায় আসামিরা।
আজ ২৩ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় কুমিল্লা আদালতের চিফ জুডিসিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। আসামি পক্ষের হামলায় বাদী সুমন (২২) মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেলে পাঠায়। এ ঘটনায় জড়িত দুইজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত লোকজন।
আটক ব্যক্তিরা হলেন হোমনার শ্রীমতীর গনি মিয়ার ছেলে আবদুল মতিন (৫৬) ও আবদুল খালেক সাদ্দাম হোসেন (২৯) ।
জানা যায়, সুমনের বাবাকে বাড়িতে মারধর করার মামলায় দুই নাম্বার আসামি আবদুল মতিন। আর সুমনের মায়ের ওপর হামলার মামলায় তিন নাম্বার আসামি তিনি ।
কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমতী গ্রামের দৌলত মিয়ার ছেলে সুমন আহম্মেদ (২২) ও মেয়ে ইয়াসমিন আক্তার(২১) দুজন দুই মামলার বাদী। আজকে তাদের মামলার শুনানি ছিল। দীর্ঘদিন ধরে চলমান মামলাকে কেন্দ্র করে বাদীর পরিবারের ওপর অত্যাচার করে আসছে আসামিরা। কোনো বিচার না পেয়ে প্লেকার্ড হাতে নিয়ে আদালতের সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। আজ মামলার সাক্ষী হিসেবে আদালতে আসে তারা। বিষয়টি জানতে পেরে আসামি পক্ষের লোকজন আদালত প্রাঙ্গণে অপেক্ষা করতে থাকে। বাদী সুমন ও তার বোন ইয়াসমিন আদালতে প্রবেশ করতে গেলে সুমনকে পকেটমার বলে মারধর শুরু করে আসামি পক্ষের লোকজন। উপস্থিত লোকজন প্রথমে পকেটমার মনে করলেও পরে বিষয়টি বুঝতে পেরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, পকেটমার বলে সুমনকে ব্যাপক মারধর করা হয়। পরে আমরা সিএনজিতে করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি।
বাদী ইয়াসমিন আক্তার (২১) বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো বিচার পাচ্ছি না। তাই আজ প্লেকার্ড নিয়ে আদালতে সাক্ষ্য দিতে আসার সময় আদালত প্রাঙ্গণে আসামি পক্ষের ১৫-১৬ জন সন্ত্রাসী আমার ভাইকে পকেটমার বলে মারধর শুরু করে। আসামিরা আমাদের বাড়িতে সারা বছর অত্যাচার করে। এখন আদালতেও আমার ভাইকে মারলো। আমরা কি কোথাও বিচার পাবো না?
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার এস আই সালাউদ্দিন খাঁন বলেন, বাদীর ওপর হামলা করায় লোকজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আসামিদের কোতোয়ালী থানায় নিয়ে যাচ্ছি । আবদুল মতিনের নামে হোমনা থানায় মামলা রয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত,শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনাপ্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল