1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দেবীদ্বার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন বিমান বন্দর থেকে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে
দেবীদ্বার স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন বিমান বন্দর থেকে  গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দেশে ফিরে বিমান বন্দরেই গ্রেফতার হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন(৪০।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) শেষরাতে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে বের হওয়ার সময়, ফিঙ্গার প্রিন্ট দিতে যেয়ে বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানা পুলিশের নিকট সোপার্দ করেন। সাদ্দাম হোসেন গ্রেফতারের বিষয়টি দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ নিশ্চিত করেছেন।
সেচ্ছাসেবকলীগ নেতা মো. সাদ্দাম হোসেন দেবীদ্বার পৌর এলাকার পুরাতন বাজারের মো. জামাল উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন(৪০), বিগত জুলাই- আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ ও ৫ আগষ্ট উপজেলা সদরে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহমান রুবেল ও স্কুল ছাত্র ছাব্বির হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রুবেল ও সাব্বির হত্যা মামলার ঘটনায় দায়েরকৃত পৃথক দু’টি হত্যা মামলার আসামীসহ ৪টি মামলার আসামী হন সাদ্দাম। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর আস্থাভাজনদের মধ্যে অন্যতম ছিলেন। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রগণআন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে সৌদী আরব পাড়ি জমান।
সাদ্দাম হোসেনকে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রিসিভ করে আনতে যাওয়া তার এক সমর্থক জানান, রাত ৩টায় দেবীদ্বার উপজেলা সেচ্ছা সেবকলীগ নেতা সাদ্দাম হোসেন কুয়েত থেকে বিমান যোগে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। পরে ইমিগ্রেশনের ফিঙ্গার প্রিন্ট দিতে যেয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। সাদ্দাম গত বৈষম্য বিরোধী ছাত্র গনআন্দোলনের পর কুয়েত চলে গিয়েছিল ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে আসেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আজ ভোরে ডিএমপির বিমান বন্দর থানা ও ঢাকা বিমান বন্দর থানা থেকে সাদ্দাম হোসেন এর গ্রেফতারের বিষয়টি জানানো হয়। পরে সাদ্দামকে আনার জন্য বিমান বন্দর থানায় পুলিশ পাঠিয়েছি। তাকে আনার পরই কুমিল্লার আদালতে সোপার্দ করা হবে। নিশ্চিতভাবে বিস্তারিত বলতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত