1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে

এবার মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন- হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার দেখা হয়েছে
এবার মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন- হাসনাত আবদুল্লাহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

এবার দেখা গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার নিজ এলাকা কুমিল্লা দেবীদ্বার উপজেলার গোপালনগর গ্রামের বাড়িতে এক মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বলেছেন। এরই মধ্যে তার এ আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি দেবীদ্বার উপজেলার তার নিজ এলাকার গোপালনগর গ্রামে মাহফিল হওয়া একটি ভিডিও শুক্রবার( ১৭ জানুয়ারি) পদ্মা ওয়াজ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায় সাদা পান্জাবী ও টুপি পড়ে একটি মাহফিলে বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ। আলোচনায় হাসনাত আবদুল্লাহ বলেন, আমি যেহেতু এ গ্রামে ছিলাম,এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামের একধরণের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে। যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবারসহ আশপাশে অনেকেই আছেন। এ ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু আমরা যখন বুঝেছি, যখন পড়াশোনা করে জেনেছি, আলেমদের থেকে পরামর্শ নিয়েছি,বিশ্বাস করেন সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি। তিনি আরও বলেন, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবার কে নিঃস্ব করে দেয়। আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু সুদ কে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদ কে বন্ধ করে দেন। আপনারা যদি আনাদেরকে সহায়তা করেন, আমরা চেস্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার। হাসনাত আবদুল্লাহ আরও বলেন- ইসলামতো পৃর্নাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে,দুনিয়া পরর্বতী বিষয় নিয়েও কথা বলে, আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে।
তিনি বলেন-‘ কারও কাছে অপ্রিয় হলাম, আর কারও কাছে পছন্দ হলনা, সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে আমার ইসালাম আমাকে কি বলে। আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দের হয়,সেটাই আমাদের বলতে হবে। ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্য মাহফিলে উপস্থিত মুসুল্লিদের মধ্যে সাড়া পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ