1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে

দেবীদ্বারে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লার দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের। দূর্ঘটনাটি ঘটে সোমবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের গোমতী ব্রীজের সংলগ্ন গোমতী নদীর ভেতরে।
নিহত ট্রাক্টর চালক রোবেল মিয়া(৩৮) উপজেলার খলিলপুর গ্রামের সাম মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান,দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের বালুর টিলা থেকে বালু বোঝাই করে ভেরী বাঁধের উপর দিয়ে খলিলপুর উত্তরপাড়া নিয়ে যাওয়ার পথে, খলিলপুর গোমতী ব্রীজে উঠার আগেই মোড়ে দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গোমতী নদীর ভেতরে একটি গর্তে উল্টে পড়ে চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠাই, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে দেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ