1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক

লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনিকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে
লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনিকে গ্রেফতার করেছে পুলিশ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাতের (৩৬) মৃতদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।
গ্রেফতারকৃত রনি মিয়া(২২) চাদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাৎ দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে পরোটা বিক্রী করতো। সহকারী হিসেবে একই উপজেলার রনি মিয়া তার সাথেই থাকতো। বুধবার (২৫ ডিসেম্বর) ওই ঘরের কক্ষ থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে তার কর্মচারী রনি পলাতক ছিল।
তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতারকৃত রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাৎ এবং রনি মিয়া একসাথেই পরোটা তৈরী করে বিক্রী করতো এবং একাসাথে একই কক্ষে থাকতো। ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পর দিলে রনি হাতে কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি।এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক