1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

গোমতী নদীতে ধরা পড়লো ৩৩ কেজি ও ১০ কেজির বাঘাইড় মাছ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে
গোমতী নদীতে ধরা পড়লো ৩৩ কেজি ও ১০ কেজির বাঘাইড় মাছ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গোমতী নদীতে জেলের জালে দুটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। প্রথমটি ধরা পড়েছে সকালে ৩৩ কেজি ৩শ গ্রাম ওজনের। পরে একই জেলের জালে একই দিন সন্ধ্যা ৬টায় ১০ কেজি ওজনের আরও একটি বাঘাইড় মাছ একই স্থানে জালে ধরা পড়ে।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজার এলাকায় গোমতী নদী থেকে বাঘাইড় মাছ দুটি ধরা হয়েছে।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৫টায় গোবিন্দপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৫) ও তার ছোট ভাই জালাল উদ্দীন (৫০) এবং একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. ফজলুল হক (৫০) গোমতী নদীতে কারেন্ট জাল ফেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনির হোসেন জানান, ‘সকালে ৩ জেলে গোবিন্দপুর বাজার এলাকা দিয়ে গোমতী নদীতে কারেন্ট জাল বা ফাঁসি জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। এ সময় একটি বড় আকারের বাঘাইড় মাছ জালে আটকা পড়ে। জেলেরা মাছটি উদ্ধার করে উপজেলার কংশনগর বাজারে নিয়ে ৪১ হাজার টাকায় বিক্রি করেন।’
এ বিষয়ে কংশনগর বাজারের পরিবহণ শ্রমিক নেতা আলাউদ্দিন ভূঁইয়া জানান, ‘গোবিন্দপুর থেকে ৩ জেলে ওই মাছটি নিয়ে সকাল সাড়ে ৯টায় আসেন। মাছ ওজন করে দেখা গেছে ৩৩ কেজি ৩শ গ্রাম ওজন হয়েছে। মাছটির প্রতি কেজি ধরা হয়েছে ১ হাজার ২৫০ টাকা করে। মাছটি বিক্রি করে হয় ৪১ হাজার টাকার উপরে।’

তিনি আরও জানান, বাজারের কয়েকজন ব্যবসায়ী মিলে বাঘাইড় মাছটি কিনে ভাগ করে নিয়ে যান।
এদিকে গোবিন্দপুর গ্রামের মনির হোসেন আরও জানান, ওই ৩ জেলে মাছটি বিক্রি করে বাজার থেকে ফিরে এসে রোববার বিকালে গোমতী নদীর একই স্থানে আবার জাল ফেলেন। বিকাল ৫টায় ১০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। এবার জেলেরা ওই ১০ কেজি ওজনের মাছটি অনেকে কিনতে চাইলেও তারা বিক্রি না করে নিজেদের মধ্যে কেটে ভাগ করে নেন।
এ বিষয়ে গোবিন্দপুর বাজারের ডা. আলেক মিয়া জানান, ‘এখন চলছে শীতকাল। এ মৌসুমে নদীর পানি একেবারে কমে যায়। কোথাও নদীতে চর পড়ে যায়। তাই বড় ছোট মাছ এ সময় বেশি ধরা পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা