1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ব্রাহ্মণপাড়ায় মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে
ব্রাহ্মণপাড়ায় মারামারি করায় বিদ্যালয় থেকে ৭ ছাত্রকে টিসি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ ছাত্রকে প্রতিষ্ঠান পরিবর্তনের (টিসি) নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি স ম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আদেশ দেন তিনি।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর দুপুরে আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফয়সাল আহমেদ টিফিনের সময় বাড়িতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন ছাত্র ফয়সালকে আজম খান মাঠে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে নবম শ্রেণির ছাত্ররা ফয়সালকে উদ্ধার করে প্রধান শিক্ষকের রুমে নিলে প্রধান শিক্ষক তার অবস্থা গুরুতর দেখে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর তার অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসারত অবস্থায় ফয়সালের মা ইয়াসমিন আক্তার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়ে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিচার বসে। সেখানে উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম সকলের বক্তব্য শুনে অভিযুক্ত অপরাধী দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

এ ব্যাপারে শিবলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ৭ জন শিক্ষার্থী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি মেরে আহত করেছে। পরে আমি আহত শিক্ষার্থীকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ছাত্রের মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করলে আজ সেটার বিচার হয়। এ সময় অভিযুক্ত দশম শ্রেণির ৭ ছাত্রকে টিসি প্রদান করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা