1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন হবেনা – হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে
দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন হবেনা – হাসনাত আবদুল্লাহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা উত্তর প্রতিনিধি

দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন করতে দেওয়া হবেনা। পরবর্তীতে সরকারে কে আসবে সেটা নির্ধারন করবেন দেশের জনগণ, মানে আপনারা। আপনারা যদি এমন কাউকে নির্ধারন করেন যারা পূর্বের মত ফ্যাসিবার প্রতিষ্ঠা করবে, সেটার দায়ভারও আপনাদের নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় আনবেন। শুক্রবার (১ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ পরিবার ও ৪০ জন আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ পরিবার ও আহতদের পুর্নবাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থয়নে দেওয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুর্নবাসন ছাড়া থাকবেনা।
হাসনাত আবদুল্লাহ তার নিজ এলাকা দেবীদ্বার প্রসঙ্গে বলেন, দেবিদ্বারে কোনভাবেই চাঁদাবাজিকে স্থান দেয়া হবে না, ্এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দেবীদ্বারের অবস্থা এমন হয়েছে, পৈত্রিকভাবে অনেকেই ক্ষমতায় আসছে। দেবীদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পন্যের দাম বাড়াতে না পারে সেজন্য খুব শিগ্রই পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নিবার্চনের মাধ্যমে নতুন ব্যবসায়ীবান্ধব কমিটি গঠন করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ।
অপরদিকে বিকালে ফ্যাসিবাদ পরবর্তী আগামী দেবীদ্বার নিয়ে জনগনের ভাবনা ও রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ। ওই সভায় বক্তব্য রাখেন বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পারভেজ সরকার, জাতীয় গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, ভিপি ময়নাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান